উত্তরায় চীনা নাগরিকের মরদেহ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলের বন্ধ কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৯ নম্বর প্লটে অবস্থিত ‘বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে হোটেলের ৯ তলার ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝের ওপর পড়ে থাকতে দেখেন হোটেল কর্মীরা।

পরবর্তীতে থানা পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন- উত্তরা দিয়াবাড়িতে বিএনপি পরিচয়ে বিশাল দখল বাণিজ্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।