আহমদ শফী বাবুনগরী স্মরণ সেমিনার

শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.) ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর স্মরণে বিশেষ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স (এনইউএ), ঢাকা মহানগর উত্তর।

‘উত্তরাধিকার: পর্ব-০১’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) বিকেল ৪টায়, রাজধানীর আফতাবনগরের আলোকায়ন মিলনায়তনে (মারকাজুন নাহদা/জহুরা কামাল স্কুল)।

কী থাকছে ‘জীবন, কর্ম, চিন্তা ও অবদান’ শীর্ষক এই আয়োজনে

সেমিনারে মূলত উপমহাদেশের ইসলামী অঙ্গনের এই দুই প্রবাদপ্রতিম রাহবারের আদর্শিক উত্তরাধিকার, বর্ণাঢ্য অবদান এবং হেফাজতে ইসলামের বিভিন্ন সংগ্রামে তাদের ভূমিকা তুলে ধরা হবে। একই সাথে এই কর্মসূচিতে স্মরণ করা হবে সকল শহীদ, মজলুম ও আহতদের।

আহমদ শফী বাবুনগরী স্মরণ সেমিনার

কারা থাকছেন অনুষ্ঠানে

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাওলানা খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির দায়িত্বে রয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মাওলানা ফেরদৌস আহমদ শুভ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ। সংগঠনের নেতৃবৃন্দ ধর্মপ্রাণ সকলকে এই আলোচনা সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।