২০২০ সাল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্যের অবাধ প্রবাহ এবং দায়িত্বশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ থেকে কাজ করে যাচ্ছে ‘enewsup.com’। আমাদের সুদীর্ঘ পথচলায় আমরা কখনো প্রচলিত অপসাংবাদিকতা, ভিত্তিহীন অপপ্রচার কিংবা কোনো সুরসুরিমূলক সংবাদ প্রচার করিনি। আমাদের পাঠক ও শুভানুধ্যায়ীদের আস্থাই আমাদের পথচলার প্রধান চালিকাশক্তি। পাঠকদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও রুচিশীল ডিজিটাল মাধ্যম নিশ্চিত করতে সংবাদ পরিবেশনের পাশাপাশি বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রেও আমরা কঠোর নৈতিক মানদণ্ড অনুসরণ করি। পাঠক, বিজ্ঞাপনদাতা এবং প্ল্যাটফর্মের মধ্যে স্বচ্ছতা ও আস্থা বজায় রাখতেই আমাদের এই সুনির্দিষ্ট বিজ্ঞাপন নীতিমালা।
১. বিজ্ঞাপন প্রকাশের মানদণ্ড ও গ্রহণযোগ্যতার শর্তাবলী
enewsup.com কেবল সেসব বিজ্ঞাপনই প্রকাশ করে যা দেশীয় আইন, সামাজিক মূল্যবোধ এবং জনস্বার্থের অনুকূল।
আইনগত ও পেশাদারি বাধ্যবাধকতা: দেশের প্রচলিত আইন, সংবিধান ও অনলাইন প্রকাশনা নীতির প্রতি আমাদের শ্রদ্ধা প্রশ্নাতীত। বিজ্ঞাপিত পণ্য বা সেবার অবশ্যই হালনাগাদ ট্রেড লাইসেন্স বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। ভোক্তা অধিকার ও মেধাস্বত্ব আইন সম্পূর্ণরূপে মেনে চলা আবশ্যক।
সত্যতা ও সামাজিক দায়বদ্ধতা: বিজ্ঞাপনের দাবি অবশ্যই বস্তুনিষ্ঠ এবং প্রমাণিত হতে হবে। পাঠককে বিভ্রান্ত করতে পারে এমন কোনো অতিরঞ্জন গ্রহণযোগ্য নয়। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত হানে বা শিশু কিশোরদের মনস্তত্ত্বে নেতিবাচক প্রভাব ফেলে, এমন কোনো উপাদান বিজ্ঞাপনে থাকা চলবে না।
সম্পাদকীয় স্বাধীনতা ও সুস্পষ্ট বিভাজন: সংবাদ ও বিজ্ঞাপনের পার্থক্য পাঠকের কাছে স্পষ্ট হতে হবে। বিজ্ঞাপনী বার্তা, যেমন স্পন্সরড কনটেন্ট বা বিজ্ঞাপনী প্রবন্ধ, এমনভাবে উপস্থাপন করা হবে যেন তা মূল সংবাদের সাথে মিলে না যায়। এ ধরনের পোস্টে স্পষ্টভাবে ‘বিজ্ঞাপন’, ‘স্পন্সরড’ বা ‘Promoted’ ট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক।
কারিগরি ও নান্দনিক মানদণ্ড: বিজ্ঞাপনের ব্যানার, ভিজ্যুয়াল ও ভাষা মার্জিত এবং উচ্চমানসম্পন্ন হতে হবে। অতিরিক্ত চোখধাঁধানো (Flashing Animation), পপ আপ যা পাঠকের সংবাদ পাঠে বিঘ্ন ঘটায়, কিংবা ক্ষতিকর ম্যালওয়্যার বা ভাইরাসযুক্ত কোনো লিংক বা স্ক্রিপ্ট অনুমোদন করা হবে না।
ভোক্তা স্বার্থ ও তথ্যের গোপনীয়তা: পণ্যের দাম, ছাড় ও অফারের শর্তাবলী স্পষ্ট থাকতে হবে। বিজ্ঞাপনের মাধ্যমে সংগৃহীত পাঠকের কোনো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব বিজ্ঞাপনদাতার। enewsup.com পাঠকের কোনো তথ্য অননুমোদিতভাবে সংগ্রহ বা শেয়ার করে না।
২. বিজ্ঞাপনের গ্রহণযোগ্য প্রধান ক্ষেত্রসমূহ
আমরা সাধারণত নিচের খাতগুলোর বৈধ প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করে থাকি:
- নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা: সাধারণ ভোক্তাদের ব্যবহার্য সামগ্রী, ফ্যাশন, পোশাক ও গৃহস্থালি পণ্য।
- শিক্ষা ও ক্যারিয়ার: অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার, স্কলারশিপ ও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি।
- আর্থিক খাত ও আইটি: সরকারি নিয়ামক সংস্থা অনুমোদিত ব্যাংক, বিমা, ফিনটেক/MFS সেবা, সফটওয়্যার, মোবাইল ও ইলেকট্রনিক্স।
- আবাসন ও নির্মাণ: রাজউক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত বৈধ আবাসন ও আবাসন প্রকল্প।
- স্বাস্থ্য ও চিকিৎসাসেবা: অনুমোদিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং নিবন্ধিত চিকিৎসকদের তথ্য।
- ই কমার্স ও স্থানীয় ব্যবসা: বৈধ প্রক্রিয়ায় পরিচালিত ই কমার্স প্ল্যাটফর্ম এবং স্থানীয় রেস্তোরাঁ বা শোরুমের প্রচার।
- জনস্বার্থ ও সরকারি বার্তা: সামাজিক সচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্ব সম্পর্কিত সরকারি ও বেসরকারি বিজ্ঞপ্তি।
৩. বর্জনীয় ও নিষিদ্ধ বিজ্ঞাপনের ক্ষেত্রসমূহ
enewsup এমন কোনো বিজ্ঞাপন প্রচার করে না যা বেআইনি, প্রতারণামূলক বা জনস্বার্থ পরিপন্থী।
- ঘৃণা ও বৈষম্যমূলক প্রচার: জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা বা শারীরিক প্রতিবন্ধকতার ওপর ভিত্তি করে বিদ্বেষ বা বৈষম্য তৈরি করে এমন কনটেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রাপ্তবয়স্ক ও অশ্লীল কনটেন্ট: যৌন পরিষেবা, পর্নোগ্রাফি, নগ্নতা বা অশালীন ইঙ্গিতপূর্ণ ছবি ও বিজ্ঞাপনী ভাষা।
- নিয়ন্ত্রিত ও ক্ষতিকর পণ্য: সব ধরনের তামাকজাত পণ্য, অ্যালকোহল, মাদক, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ, অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী।
- আর্থিক প্রতারণা ও অনৈতিক কারবার: দ্রুত ধনী হওয়ার লোভনীয় স্ক্যাম, পনজি বা এমএলএম (MLM) স্কিম, অনলাইন জুয়া, বেটিং, ক্যাসিনো বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত অননুমোদিত অফার।
- অবৈধ কাগজপত্র ও ভুয়া গ্যারান্টি: নকল সনদ, জাল ভিসা বা পাসপোর্ট, কুসংস্কার বা অলৌকিক উপায়ে রোগমুক্তি ও ভাগ্য পরিবর্তনের অবৈজ্ঞানিক দাবি।
৪. পেমেন্ট, বাতিল ও কর্তৃপক্ষের অধিকার
পেমেন্ট নীতি: চুক্তি অনুযায়ী বিজ্ঞাপনের নির্ধারিত মূল্য প্রচারের পূর্বেই (Advance) পরিশোধ করতে হবে।
বিজ্ঞাপন বাতিল ও পরিবর্তন: বিজ্ঞাপন লাইভ হওয়ার পর বিজ্ঞাপনদাতা নিজ থেকে তা তুলে নিতে চাইলে পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয়। তবে কোনো টেকনিক্যাল ত্রুটি বা সাইটের সমস্যার কারণে বিজ্ঞাপন স্থগিত থাকলে সমপরিমাণ বাড়তি সময় বাড়িয়ে দেওয়া হবে।
চূড়ান্ত সিদ্ধান্ত: বিজ্ঞাপনের সত্যতা ও নান্দনিকতা যাচাইয়ের পূর্ণ অধিকার enewsup.com সংরক্ষণ করে। নীতিমালার ব্যত্যয় ঘটলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো সময় বিজ্ঞাপন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা enewsup.com কর্তৃপক্ষের থাকবে।
‘enewsup.com‘ has been working since 2020 with a firm commitment to objective journalism, the free flow of information and building a responsible society. Throughout our journey, we have never published sensationalist news, baseless propaganda or traditional yellow journalism of any kind. The trust of our readers and well wishers is the main driving force behind our work. To ensure a safe, clean and tasteful digital space for readers, we follow strict ethical standards not only in reporting news but also in publishing advertisements. This specific advertising policy exists to maintain transparency and trust among readers, advertisers and the platform.
1. Standards and Eligibility Conditions for Publishing Advertisements
enewsup publishes only those advertisements that are consistent with domestic law, social values and public interest.
Legal and Professional Obligations: Our respect for the country’s prevailing laws, the constitution and online publication policy is beyond question. Advertised products or services must have an updated trade license or approval from the relevant government authority. Full compliance with consumer rights and intellectual property law is mandatory.
Authenticity and Social Responsibility: Claims made in advertisements must be objective and verifiable. No exaggeration that could mislead readers is acceptable. No content that hurts religious, social or cultural sentiments, or that negatively affects the psychology of children and adolescents, may appear in an advertisement.
Editorial Independence and Clear Separation: The distinction between news and advertisement must be clear to readers. Advertising messages, such as sponsored content or advertorials, will be presented in a way that does not blend with regular news. Such posts must clearly carry a ‘Advertisement’, ‘Sponsored’ or ‘Promoted’ tag.
Technical and Aesthetic Standards: Advertisement banners, visuals and language must be tasteful and of high quality. Excessive flashing animation, pop ups that disrupt a reader’s news reading experience, or any link or script containing harmful malware or viruses will not be approved.
Consumer Interest and Data Privacy: The price, discounts and terms of any offer must be clearly stated. Full responsibility for the security of any personal reader data collected through an advertisement rests with the advertiser. enewsup does not collect or share any reader data without authorization.
2. Main Categories of Acceptable Advertisements
We generally publish legitimate promotional advertisements in the following sectors:
- Everyday Products and Services: General consumer goods, fashion, clothing and household products.
- Education and Career: Approved educational institutions, training centers, scholarships and job recruitment notices.
- Financial Sector and IT: Banks, insurance, fintech or MFS services approved by relevant regulatory bodies, along with software, mobile and electronics.
- Housing and Construction: Legitimate housing and real estate projects approved by RAJUK or the relevant authority.
- Health and Medical Services: Approved hospitals, diagnostic centers and information from registered physicians.
- E-commerce and Local Business: E-commerce platforms operating through legitimate processes, and promotion of local restaurants or showrooms.
- Public Interest and Government Messages: Government and private notices related to social awareness, disaster management and civic responsibility.
3. Prohibited and Excluded Categories of Advertisements
enewsup.com does not carry any advertisement that is illegal, deceptive or contrary to public interest.
- Hateful and Discriminatory Promotion: Content that creates hatred or discrimination based on race, religion, color, gender, nationality or physical disability is strictly prohibited.
- Adult and Obscene Content: Sexual services, pornography, nudity or images and advertising language with indecent suggestions.
- Regulated and Harmful Products: All forms of tobacco products, alcohol, drugs, medicines without prescription, weapons and explosive materials.
- Financial Fraud and Unethical Dealings: Get rich quick scams, Ponzi or MLM schemes, online gambling, betting, casinos or unauthorized cryptocurrency related offers.
- Illegal Documents and False Guarantees: Fake certificates, forged visas or passports, and unscientific claims of curing illness or changing fortune through superstition or miracles.
4. Payment, Cancellation and Authority’s Rights
Payment Policy: As per the agreement, the fixed price of the advertisement must be paid in advance before it goes live.
Advertisement Cancellation and Change: If an advertiser chooses to withdraw an advertisement on their own after it has gone live, the amount paid is non refundable. However, if an advertisement is suspended due to a technical error or a site issue, the equivalent extra time will be added.
Final Decision: enewsup reserves the full right to verify the authenticity and quality of any advertisement. In case of any breach of this policy, enewsup authority retains the final power to decide to cancel an advertisement at any time without prior notice.



