ইরাকের পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে শত শত বিক্ষোভকারী
ছবিঃ সংগৃহীত
banner

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের নিরাপত্তা বলয় ভেদ করে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে শত শত বিক্ষোভকারী। তারা ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার জের ধরে তারা বিক্ষোভ করেছেন।

আল-সদরের রাজনৈতিক জোট গত অক্টোবরে হওয়া সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু ভোটের পরে রাজনৈতিক অচলাবস্থার কারণে তারা ক্ষমতায় নেই। খবর বিবিসির।

পুলিশ বিক্ষোভকারীদের থামাতে টিয়ার শেল ও ওয়াটার ক্যানন ব্যবহার করে। এ সময় কোনো আইনপ্রণেতা ঘটনাস্থলে ছিলেন না।

বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিন জোনের নিরাপত্তা ব্যুহ ভেদ করতে সক্ষম হয়। যেখানে বিভিন্ন দূতাবাস ও সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যালয় অবস্থিত।

ছবিঃ সংগৃহীত

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, নিরাপত্তা বাহিনী প্রথমে অনুপ্রবেশকারীদের থামিয়েছিল বলে মনে হয়েছিল, কিন্তু তারপরে তারা ‘পার্লামেন্টে হামলা চালায়’।

ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোস্তাফা আল-কাদিমি বিক্ষোভকারীদের পার্লামেন্ট ভবন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও তারা সেখানে গান গাইছে, নাচছে এবং টেবিলে শুয়ে আছে।

সূত্রঃ একুশে টিভি