Home রাজনীতি জামায়াত পরিবারের মেয়ে বেলকুচি যুব মহিলা লীগের সভাপতি !

জামায়াত পরিবারের মেয়ে বেলকুচি যুব মহিলা লীগের সভাপতি !

182
0
বেলকুচি যুব মহিলা লীগের সভাপতি

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা যুব মহিলা লীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি করা হয়েছে সুমা খাতুনকে। তার পরিবার জামায়াতে ইসলামের রাজনীতিতে জড়িত এমন অভিযোগ উঠেছে। দায়িত্ব পাওয়া এই নেত্রী আগে দলের সাথে সম্পৃক্ততা বা কোনো পদেই ছিলেন না।

গত ২৩ জুন বেলকুচি আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে সুমা খাতুনকে সভাপতি করে কমিটি ঘোষণা দেওয়ার পরই পরই শুরু হয় সমালোচনা। বিক্ষোভ করেছেন উপজেলা যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ।

ত্যাগী কর্মীকে বাদ দিয়ে জামায়াতে ইসলামের রাজনীতি করা এমন পরিবারের মেয়েকে সভাপতি করায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি ও জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুমনা রেশমার বিরুদ্ধে সমালোচনাও হচ্ছে।

এ বিষয়ে সুমা খাতুন বলেন, “আমি কিংবা আমার পরিবারের কোন সদস্যের জামায়াতে ইসলামের দলের সাথে সম্পৃক্ততা নেই। আমি আওয়ামী লীগ পরিবারে সদস্য। ছোট থেকেই আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করি। কলেজ জীবনে রাজনীতি করিনি। এটিই প্রথম রাজনীতিতে আসা ও পদ পাওয়া।”

কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি বলেন, “সকলকে সাথে নিয়েই কমিটি ঘোষণা করেছি। আসলে অল্প সময়ের মধ্যে যাচাই-বাচাই করার সুযোগ হয়নি। তবে সুমা খাতুন শিক্ষিত ভদ্র, তার দক্ষতা আছে এই কারণে গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছে। তিনি জামায়াতে ইসলাম পরিবারের মেয়ে সেটা জানা নেই।”

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন, “বেলকুচি উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনে যাকে সভাপতি করা হয়েছে সে কোন আওয়ামী পরিবারের না। কোথা থেকে কাকে ধরে এনে এমন গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছে তা বোধগম্য নয়। খোঁজ খবর নিয়ে জানা গেছে তার বাবা জামায়াতে ইসলামের পদধারী নেতা, তার চাচা বিএনপির কর্মী। এই কমিটি পুনঃগঠনের দাবি জানাই।”

এই কমিটি বাতিল করে পুনরায় নতুন করে ত্যাগী নেত্রীত্বদের নিয়ে কমিটি না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের একাংশের নেত্রী বিন্দু।

সূত্রঃ একুশে টিভি