গত দুই দশকে সারা বিশ্বে প্রায় এক হাজার ৭০০ সাংবাদিক খুন হয়েছেন। পরিসংখ্যান দেখায় যে প্রতি বছর গড়ে 80 জনেরও বেশি সাংবাদিক নিহত হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির মতে, ২০০৩ ও ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন।
Nearly 1,700 journalists have been killed worldwide over the past 20 years, an average of more than 80 a year, according to Reporters Without Borders.
The two decades between 2003 and 2022 were "especially deadly decades for those in the service of the right to inform" pic.twitter.com/jCR57ldP6p
— AFP News Agency (@AFP) December 30, 2022
আরএসএফের সাধারণ সম্পাদক ক্রিস্টোফি দেলোইরে জানিয়েছেন, এই সাংবাদিকরা সত্য খুঁজে বের করতে তাদের জীবন উৎসর্গ করেছেন। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো ইরাক ও সিরিয়া। গত বিশ বছরে দুই দেশে ৫৭৮ সাংবাদিক নিহত হয়েছেন।
এ সময় মেক্সিকোতে ১২৫ জন, ফিলিস্তিনে ১০৭ জন, পাকিস্তানে ৯৩ জন, আফগানিস্তানে ৮১ জন এবং সোমালিয়ায় ৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।
সূত্রঃ ইত্তেফাক







