ইন্দোনেশিয়ায় স্কুল ধসের ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।
রয়টার্স জানায়, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার সিদারজো শহরে আল খোজি নামের একটি স্কুলের ভবন হঠাৎ ধসে পড়ে শত শত শিক্ষার্থী চাপা পড়ে। স্থানীয়দের মাঝে নেমে আসে গভীর শোক।
উদ্ধারকৃতদের মধ্যে অধিকাংশই কিশোর, যারা দুর্ঘটনার সময় নামাজ আদায় করছিলেন। ৬১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সাতজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
উদ্ধার ও অনুসন্ধান বিভাগের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, আল খোজি স্কুলের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। উদ্ধারকর্মীরা কংক্রিটের বিশাল ধ্বংসাবশেষ সরাতে খননযন্ত্র ও ক্রেন ব্যবহার করেছেন।
সূত্রঃ মানবজমিন










