“বন্ধু মানে এক আত্মা, যা দুটি আলাদা শরীরে বাস করে।” — এরিস্টটলের এই অমোঘ বাণীকে ধারণ করে জীবনের সোনালী দিনগুলোর স্মৃতিকে এক সুতোয় বাঁধতে যাত্রা শুরু করল “৯৪ পল্লী”। রাজধানী ঢাকার ৩০০ ফিট পূর্বাচলের বুকে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের নিজস্ব এই আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) পড়ন্ত বিকেলে আগামীর নতুন স্বপ্ন আর একঝাঁক পুরনো বন্ধুর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

স্মৃতির আঙিনায় আগামীর বসত

কর্মব্যস্ত জীবনের যান্ত্রিকতা শেষে অবসরেও যেন বন্ধুদের সান্নিধ্য পাওয়া যায়, সেই লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে এই আবাসন প্রকল্প। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা আবেগাপ্লুত হয়ে বলেন, “স্কুল জীবনের সেই ৯৪ সালের বন্ধুত্ব আজও অম্লান। আমরা চাই আমাদের শেষ বিকেলের গল্পগুলোও যেন এই ৯৪ পল্লীর আঙিনায় একসাথে বসে করা যায়।”

উদ্বোধনী অনুষ্ঠানের সারসংক্ষেপ প্রকল্পটির সফল বাস্তবায়নে কারিগরি ও ব্যবস্থাপনা সহযোগিতায় রয়েছে প্রথিতযশা রিয়েল এস্টেট কোম্পানি মেটাফোর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং ল্যান্ড পার্টনার হিসেবে কাজ করছে মর্ডান জমিদার সিটি লিমিটেড

জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন:

  • লায়ন গোলাম সারোয়ার মানিক, ব্যবস্থাপনা পরিচালক, মেটাফোর ইন্টারন্যাশনাল লিমিটেড।
  • মোঃ মাসুদ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক, মর্ডান জমিদার সিটি লিমিটেড।
  • লায়ন এসএম আমিনুর ইসলাম রানা, প্রধান সমন্বয়ক, ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ।
  • মোঃ শহিদুল ইসলাম, ফাউন্ডার ও নির্বাহী সদস্য, ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ।
  • মোঃ রেজাউল হক, নির্বাহী সদস্য।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ঐক্যই শক্তি। ৯৪ ব্যাচের এই উদ্যোগ বাংলাদেশের অন্যান্য ব্যাচগুলোর জন্যও একটি মাইলফলক হয়ে থাকবে।

ঐক্যের বন্ধনে নতুন দিগন্ত

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জোর দিয়ে বলেন, ৯৪ পল্লী কেবল ইট-পাথরের কোনো দালান নয়, এটি বন্ধুদের পারস্পরিক ভালোবাসা আর আস্থার এক নিরাপদ আশ্রয়। হেনরি ফোর্ডের সেই বিখ্যাত উক্তি— “একত্র হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি, আর একসাথে কাজ করা মানেই সাফল্য”— ৯৪ পল্লী যেন সেই সাফল্যেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রকল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এরপর বন্ধুদের আড্ডা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই আনন্দঘন আয়োজনের।

তথ্য সূত্র- দৈনিক মানবজমিন