Home আমার ঢাকা ঢাকায় হিফজুল কুরআন প্রতিযোগিতা: আব্বাস আলীর উদ্যোগে পুরস্কৃত মেধাবী হাফেজরা

ঢাকায় হিফজুল কুরআন প্রতিযোগিতা: আব্বাস আলীর উদ্যোগে পুরস্কৃত মেধাবী হাফেজরা

108
0
হিফজুল কুরআন প্রতিযোগিতা
ছবি: ইনিউজ আপ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১০ মার্চ, ২০২৬

রাজধানীর মিরপুরে কাফরুল থানাধীন জামেউল উলুম মাদ্রাসায় পবিত্র কুরআনের হাফেজদের উৎসাহিত করতে সমাজসেবামূলক সংগঠন আব্বাস আলী ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও শিক্ষামূলক এই আয়োজনকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতা

হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ এ ১৫০ জনের মতো শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি

হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) জনাব তারিকুল আলম তেনজিং। মিরপুর-১৪ এর জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল বাসার নোমানী দা.বা.-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মো. নাসির খান দুলাল। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব তানজিলুর রহমান এবং শুভেচ্ছান্তে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মো: আব্বাস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ, আব্বাস আলী ফাউন্ডেশন

হিফজুল কুরআন প্রতিযোগিতা

তরুণদের নৈতিক গঠনে ধর্মীয় আয়োজনের গুরুত্ব

প্রধান অতিথির বক্তব্যে তারিকুল আলম তেনজিং বলেন, “সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে তরুণদের নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি। খেলাধুলা ও ধর্মীয় প্রতিযোগিতা তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রাখছে, যা আমাদের জন্য গর্বের।”

হিফজুল কুরআন প্রতিযোগিতা
জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল বাসার নোমানী দা.বা.

হাফেজদের রাষ্ট্রীয় সম্মানের দাবি

সভাপতির বক্তব্যে মুফতি আবুল বাসার নোমানী বলেন, “খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেলে রাষ্ট্রীয়ভাবে বড় পুরস্কার পান, যা অবশ্যই প্রশংসনীয়। তবে যারা ৩০ পারা কুরআন মুখস্থ করে বিশ্বজয়ী হন, তাদের জন্যও রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মান ও পুরস্কারের ব্যবস্থা থাকা সময়ের দাবি।”

১ম পুরস্কার হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন হাফেজকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:

২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা
স্থাননামপুরস্কার
১ম স্থানমুহা. শরিফুল ইসলাম১৫,০০০ টাকা ও ক্রেস্ট
২য় স্থানমুহা. নুফায়েল মাহমুদ১০,০০০ টাকা ও ক্রেস্ট
৩য় স্থানমুহা. মুয়াজ বিন ইমরান৫,০০০ টাকা ও ক্রেস্ট
হিফজুল কুরআন প্রতিযোগিতা

এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীদেরক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। যথাক্রমে—

৪র্থ- মুহা: কাজি জায়েদ
৫ম- মুহাম্মদ শরিফুল ইসলাম
৬ষ্ঠ- মুহা: মামুন ইসলাম আদেল
৭ম- মুহা: সাদ বিন ইউসুফ
৮ম- মুহা: রেদওয়ান বিন আলী
৯ম- মুহা: ইসমাইল তালুকদার
১০ম- মুহা: রিদওয়ান

হিফজুল কুরআন প্রতিযোগিতা

আয়োজক আব্বাস আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।