বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিন্নধর্মী রিল (Reel) মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

প্রতিযোগিতার বিষয় ও শিরোনাম বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম দেওয়া হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’। এতে অংশ নেওয়ার জন্য মোট ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড।
  • কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থা।
  • পরিবেশ রক্ষা ও ক্রীড়া উন্নয়ন।
  • বিভিন্ন জাতীয় ও সামাজিক ইস্যু।

অংশগ্রহণের নিয়মাবলী সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এবং প্রবাসে অবস্থানরত যে কোনো বয়সের বাংলাদেশি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১. প্রতিযোগীদের সর্বোচ্চ এক মিনিটের একটি রিল ভিডিও তৈরি করতে হবে। ২. ভিডিওটি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) ভেরিফাইড ফেসবুক পেইজের নির্ধারিত ইভেন্টে পোস্ট করতে হবে।

পুরস্কার ও নির্বাচন প্রক্রিয়া ড. মাহদী আমিন জানান, প্রতিযোগিতার সেরা ১০ জন বিজয়ীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি বা একান্ত আলাপচারিতার সুযোগ দেওয়া হবে।

বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে একটি বিশেষ মানদণ্ড নির্ধারণ করা হয়েছে:

  • ৩০ শতাংশ নম্বর থাকবে জনমতের (লাইক/কমেন্ট/শেয়ার) ওপর।
  • ৭০ শতাংশ নম্বর থাকবে বিশেষজ্ঞ জুরি বোর্ডের সিদ্ধান্তের ওপর।

দেশের তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা তুলে ধরার আহ্বান জানিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রতিবদক : রিজভী মাহমুদ