মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস এর এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাগণ
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম এবং মাওলানা রফিকুল ইসলাম খান।
ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন:
- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য: এডভোকেট জসিম উদ্দিন সরকার, এডভোকেট ড. হেলাল উদ্দিন
- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর: আব্দুস সবুর ফকির
- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি: কবির আহমেদ
- মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ: অধ্যাপক মোকাররম হোসাইন খান, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি: শামছুর রহমান
- মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ: আব্দুস সালাম, শাহীন আহমেদ খান
- মহানগরীর সহকারী প্রচার সম্পাদক: আবদুস সাত্তার সুমন
- সহকারী মিডিয়া সম্পাদক: আশরাফুল আলম ইমন
- সহকারী অফিস সম্পাদক: মুজিবুর রহমান
- মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।







