Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড: ২০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড: ২০ জনের প্রাণহানি

216
0
ইন্দোনেশিয়ায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত এই বহুতল ভবনটিতে আগুন লাগে। দ্রুতই আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সাসাত্যো পুরনোমো কন্দ্রো পরবর্তীকালে সাংবাদিকদের জানান যে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবনের অভ্যন্তরে আর কেউ আটকে আছেন কিনা, সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, আগুনের সূত্রপাত হয়েছিল ভবনটির প্রথম তলা থেকে। ঘটনার সময় বহু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার গ্রহণ করছিলেন, তবে কিছু কর্মী অফিসের বাইরে ছিলেন।

পুলিশ প্রধান সাসাত্যো পুরনোমো কন্দ্রো বলেন, “এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা।”

ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়া-এর কার্যালয় ছিল, যা জাপানি প্রতিষ্ঠান টেরা ড্রোন করপোরেশনের একটি শাখা এবং আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন পরিষেবা দিয়ে থাকে।

সূত্রঃ ইত্তেফাক