কনজ্যুমার রাইটস বাংলাদেশ (CRB) এর ঢাকা ডিভিশনাল অ্যাম্বাসেডর নির্বাচীত হয়েছেন ফিরোজ আহমেদ।এস এম ফিরোজ আহমেদ একাধারে একজন সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং একজন সফল ব্যাবসায়ী।
ফিরোজ আহমেদ অভিযোগ বার্তার সম্পাদক ও প্রকাশক। এছাড়াও তিনি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মানিকগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ চ্যানেল বার্তা২৪টিভির চেয়ারম্যান ।
ফিরোজ আহমেদ ২০২০ সালে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী ও করোনা যোদ্ধা নির্বাচিত হয়েছেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক।
উল্লেখ্য, কনজ্যুমার রাইটস বাংলাদেশ (সিআরবি) ২০০৭ সাল থেকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন নিয়ে কাজ করছে।
ইনিউজ আপ.কম এর পক্ষ থেকে ফিরোজ আহমেদকে শুভেচ্ছা ও তার সফলতা কামনা করছি।










