Home আন্তর্জাতিক রানী এলিজাবেথের মৃত্যু: ‘কাঁদছে’ যুক্তরাজ্য,বাংলাদেশে ৩দিনের রাষ্ট্রীয় শোক

রানী এলিজাবেথের মৃত্যু: ‘কাঁদছে’ যুক্তরাজ্য,বাংলাদেশে ৩দিনের রাষ্ট্রীয় শোক

169
0
রানী এলিজাবেথের মৃত্যু: 'কাঁদছে' যুক্তরাজ্য,বাংলাদেশে ৩দিনের রাষ্ট্রীয় শোক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বালমোরাল ক্যাসল প্রাসাদে মারা গেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় বাসভবন বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, ‘রানি বালমোরালে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’ রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের বন্যা বইছে। এরই মধ্যে এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাকিংহাম প্যালেসের বাইরে মানুষের ঢল নামে। এর আগে দেশটির অগণিত সাধারণ মানুষমধ্য লন্ডনে রানিকে শ্রদ্ধা জানাতে বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হতে থাকেন। তাদের সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইতে দেখা দেখা।তবে শেষমেশ যখন রানির মৃত্যুর খবর ঘোষণা করা হয় সে সময় প্যালেসর বাইরের চত্বরে শত শত মানুষকে শোক প্রকাশ করতে দেখা যায়। রানিকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অনেকেই। তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ।

যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার। আজ শুক্রবার (৯ সেপ্টম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

রানী এলিজাবেথের মৃত্যু: 'কাঁদছে' যুক্তরাজ্য,বাংলাদেশে ৩দিনের রাষ্ট্রীয় শোক
ছবিঃ সংগৃহীত

রানীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

রানী এলিজাবেথের মৃত্যু: 'কাঁদছে' যুক্তরাজ্য,বাংলাদেশে ৩দিনের রাষ্ট্রীয় শোক
Pic- Independent.co.uk

বৃহস্পতিবার দুপুরে বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়, রানি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। এরপর থেকে রানির স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এই খবর ছড়িয়ে পড়লে দেশটির সাধারণ মানুষ রানির সুস্থতা কামনায় বাকিংহাম প্যালেসের ফটকে ফুল দিতে আসেন।

মৃত্যুর খবর শুনে বাকিংহাম প্রাসাদের বাইরে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। রানিকে শ্রদ্ধা জানাতে আসা শিলা বিল্লাইগু (৭৭) বলেন, সবাই এখানে আছে বলে আমার খুব খারাপ লাগছে। পতাকা না দেখা পর্যন্ত আমি জানতামই না যে রানি মারা গেছেন।

রানিকে তিনি ‘বিশ্বস্ত’ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। শিলা আরও বলেন, ‘তিনি অসাধারণ একজন রানি ছিলেন। আমরা সবাই তাকে খুব মিস করব।’

রানী এলিজাবেথের মৃত্যু: ‘কাঁদছে’ যুক্তরাজ্য,বাংলাদেশে ৩দিনের রাষ্ট্রীয় শোক
ছবিঃ independentco.uk

লন্ডনে কুইন ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাতে মোমবাতি নিয়ে শোকে মুহ্যমান ব্যক্তিদেরও দেখা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া লন্ডনের বাকিংহাম প্রাসাদের গেট ফুলে ফুলে ভরে উঠেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রানির চেয়েও বেশি কিছু। তিনি একটি যুগের নির্ধারক। ২০২১ সালে যুক্তরাজ্য সফরের কথা স্মরণ করে বাইডেন বলেন, তিনি আমাদের বুদ্ধির দীপ্তি দিয়ে মুগ্ধ করেছিলেন, উদারতা দিয়ে আমাদের অনুপ্রাণিত করেছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাজ্য সফরকালে রানির সঙ্গে স্মরণীয় সাক্ষাতের স্মৃতিচারণা করে শোক জানিয়েছেন। সেই সঙ্গে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এলিজাবেথকে দয়ালু হৃদয়ের রানি হিসেবে আখ্যা দিয়েছেন এবং ফ্রান্সের একজন বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি ছিলেন মহান ও সুন্দর একজন নারী। তার মতো কেউ ছিল না। তিনি ছিলেন আমার পছন্দের মানুষদের মধ্যে অন্যতম। তাকে মিস করবো।

নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা এলিজাবেথের স্মরণে বলেছেন, তিনি ছিলেন নিজ সিদ্ধান্তে অবিচল ও জ্ঞানী একজন শাসক। তার প্রতি গভীর শ্রদ্ধা।

বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিলডি বলেন, তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। রাজত্বজুড়ে তিনি সাহস দেখিয়েছেন।

সূত্রঃ ইত্তেফাক