সারা বাংলাদেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ মিরসরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সনাতন বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷
আজ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মিরসরাই উপজেলার ৬ টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ৪১৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রধান ছিলেন মিরসরাই উপজেলা সনাতন বিদ্যার্থী সংসদের সহ-সভাপতি শ্যামল কান্তি দাশ।
প্রধান পরিদর্শক ছিলেন ১ নং করেরহাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন কুমার দে, কেন্দ্র সচিব ছিলেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, প্রধান সমন্বয়ক ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আক্তার হোসেন, পরিচালক হিসেবে ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশিষ কুমার দাশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিলীপ বনিক, ডা. জামাল উদ্দিন চোধুরী।
কেন্দ্র পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেল রবীন্দ্র নাথ , বাবলু কুমার দে , পলাশ মল্লিক , রাজিব কৃষ্ণ জীবন, টিটু নাগ, মৃদুল দাশ, সুব্রত বিশ্বাস, জুয়েল শর্মা, শিমুল ঘরজা। পর্যবেক্ষক ছিলেন রিপা দাশ, পুজা তালুকদার, আঁখি দেবী, দিপা নাথ, অর্চিতা দাশ, নিশিতা বনিক, লিমা দাশ, জ্যোতি ত্রিপুরা, সজিব নাথ, অন্তুু কর্মকার ও হৃদয় দে।








