মিরসরাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফালাহ ইসলামি একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত আল ফালাহ ইসলামি একাডেমির হাফেজ ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোবারক হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-একরাম ইসলামীয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা হায়দার আলী ফরাজী। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ আবু ফয়সাল, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ হেলাল উদ্দিন৷ নাজেরা বিভাগের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মোর্শেদুল আলম।

অনুষ্ঠানে আগত অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং

শিক্ষার্থীদের পড়া লেখার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।