Home বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ফুটবল কমিটির নেতৃত্বে আমিরুল ইসলাম ও মুকুল

চট্টগ্রাম মহানগর ফুটবল কমিটির নেতৃত্বে আমিরুল ইসলাম ও মুকুল

515
0
চট্টগ্রাম মহানগর ফুটবল কমিটির নেতৃত্বে আমিনুল ইসলাম ও মুকুল
উপ–পুলিশ কমিশনার (উত্তর) সিএমপি, আমিরুল ইসলাম ও মাহ্‌বুব উল আলম ভূঁইয়া (মুকুল)। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার (চমক্রীস) ২০২৬–২০২৭ মেয়াদের নতুন ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ–পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।

চট্টগ্রাম ফুটবলের উন্নয়ন, সংগঠন শক্তিশালীকরণ এবং স্থানীয় ফুটবল কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে এই ফুটবল কমিটি গঠন করা হয়েছে।

সভাপতির অনুমোদিত এ কমিটিতে সম্পাদক হিসেবে নিয়োজিত হয়েছেন মাহ্‌বুব উল আলম ভূঁইয়া (মুকুল)। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার নতুন এই নেতৃত্বকে কেন্দ্র করে ফুটবল অঙ্গনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা আশা করছেন।

সংস্থার সাধারণ সম্পাদকের সুপারিশে সভাপতি পুলিশ কমিশনার হাসিব আজিজের অনুমোদনে এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ–পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম এবং সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহ্‌বুব উল আলম ভূঁইয়া (মুকুল)।

ভাইস চেয়ারম্যান

  • মো. ইবাদুল হক লুলু
  • অধ্যাপক সুমন বড়ুয়া
  • সহকারী পুলিশ কমিশনার (ফোর্স)
  • তাসবীর হাকিম
  • আবু নাছের মো. ওয়াহিদ দুলাল
  • রাকিব মাহমুদ
  • মোহাম্মদ নাছির মিয়া
  • সাবেক জেলা ফুটবলার সজীব বিকাশ বড়ুয়া টুটুল
  • আইয়ুব আলী

যুগ্ম সম্পাদক

  • এম এ মুছা বাবলু
  • মো. জহির উদ্দিন
  • মোহাম্মদ নাছির
  • মোহাম্মদ মারুফ
  • আইনুল কবির জিতু

পদাধিকারবলে যুক্ত সদস্য

  • বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহামদ চৌধুরী (সাধারণ সম্পাদক)
  • তৈয়বুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক)
  • নিয়াজ মোহাম্মদ খান
  • ফরিদ আহমেদ

অন্যান্য সদস্য

মমতাজুল হক রুক্কু, সেকান্দর কবির, কায়সার মির্জা, অধ্যাপক যাহেদুর রহমান, নওশাদ আলম চৌধুরী, সাবেক ফুটবলার দেবাশীষ বড়ুয়া, ডা. ইসতিয়াক আজিজ খান, শাহ্‌নেওয়াজ রিটন, মো. শাহজাহান (আর.আই, সিএমপি), ডা. সৈয়দ সাইফুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক আবু জাফর মোহাম্মদ হায়দার, ক্রীড়া সাংবাদিক সুলতান মাহমুদ সেলিম, ক্রীড়া সাংবাদিক হুমায়ুন কবির কিরন, মো. মনির হাসান ভূঁইয়া (আনোয়ার), মোহাম্মদ মুছা, আব্দুল গফুর পন্টি, ফুটবল কোচ মো. হায়দার কবির প্রিন্স, সাবেক ফিফা রেফারী মারুফ সিকদার, সাবেক ফুটবলার আনিসুর রহমান মিরাজ, সাবেক ফুটবলার কাজী কামরুল ইসলাম পাভেল, মোহাম্মদ আবদুর রহিম, সাবেক ফুটবলার আরিফ মো. অনিক, মাহবুব আলম রাজিব, ফুটবল কোচ মহসিন সাজু, মো. গালিব, মুনতাসির মাহমুদ, ইয়াসিন আরাফাত, ইকরাম আবছার, নুরুল আমিন, আলী আকবর, আবদুল মান্নান, এস এম নাছির, মো. ইফাজ খান, মোহাম্মদ মোফাজ্জল হোসেন মাহফুজ, মো. সুমন মিয়া, মো. জুবায়ের উদ্দিন, আশরাফ হোসেন মুকতার, সাইদুল ইসলাম বিপলু।

— প্রেস বিজ্ঞপ্তি