আফগানিস্তানে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে বলে দাবি করেছেন ইউরোপিয়ান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। বিমানটি কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। একটি সশস্ত্র গ্রুপ বিমানটি ইরানে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরান এ ঘটনা অস্বীকার করেছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, বিমানটি মাশাদে জ্বালানি ভরে আবার কিয়েভের উদ্দেশ্যে চলে গেছে।







