Home অপরাধ আর্জেন্টিনা হেরে যাওয়ায় কথা কাটাকাটি; ২ কিশোরকে কুপিয়ে জখম

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কথা কাটাকাটি; ২ কিশোরকে কুপিয়ে জখম

108
0
আর্জেন্টিনা হেরে যাওয়ায় কথা কাটাকাটি; ২ কিশোরকে কুপিয়ে জখম
ছবিঃ সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনা হেরে যাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে তাদের বন্ধুরা। আহত অবস্থায় দুজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

আহতরা হলেন- ১৮ বছর বয়সী আল আমিন ও ১৬ বছরের মেহেদী হাসান। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বক্তারপুর এলাকায় আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলা শেষে আর্জেন্টিনা হেরে গেলে কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ২০-২২ জন মিলে মেহেদী ও আল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদের বন্ধু।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ