মিনিট পাঁচেক আগেই রেকর্ডগড়া এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি ফাইনালের ৩৯ মিনিটে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলের লিদে এনে দিলেন জুলিয়ান আলভারেজ।
ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। এর কিছুক্ষণ পরেই গোল করেন আলভারেজ। এই গোলের মাধ্যমে এগিয়ে গেল আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।
আট বছর পর ফের ফাইনালের হাতছানি আর্জেন্টিনার সামনে। ৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচানোর পথে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই পরিবর্তন নিয়ে নেমেছে মেসি বাহিনী।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিক ম্যাক-অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।
ক্রোয়েশিয়া একাদশ
লিভাকোভিচ, জুরানোভিচ, লোভরেন, জিভার্দিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোনোজোভিচ, কোভাচিচ, পাসালিচ, ক্রামারিচ ও পেরিসিচ।










