Home লাইফ স্টাইল ঢাকায় “বিং হিউম্যান”এর আউটলেট উদ্বোধনে সোহেল খান

ঢাকায় “বিং হিউম্যান”এর আউটলেট উদ্বোধনে সোহেল খান

163
0
ঢাকায় “বিং হিউম্যান”এর আউটলেট উদ্বোধনে সোহেল খান
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকায় এলেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, প্রযোজক সোহেল খান। সালমানের চ্যারিটি প্রতিষ্ঠান ‘বিং হিউম্যান’-এর ফ্যাশন হাউসের শোরুম উদ্বোধন করতে ঢাকায় এলেন তিনি। তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাগ্নে আয়ান অগ্নিহোত্রি।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন সোহেল খান। দুপুরে বনানীতে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিং হিউম্যান একটি চ্যারিটি প্রতিষ্ঠান। এটি সালমান খান ফাউন্ডেশন থেকে পরিচালিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে। জনপ্রিয়তা পেলে ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশে আরো কয়েকটি শাখা চালু করবে।’

সালমান খানের পক্ষ থেকে এ দেশে তার ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানান সোহেল খান। তিনি বাংলায় বলেন, ‘বাংলাদেশকে ভালোবাসি’। আজ সন্ধ্যায় গুলশানে একটি আয়োজনে অংশ নিয়ে রাতেই মুম্বাই ফিরে যাবেন তারা।

ঢাকায় “বিং হিউম্যান”এর আউটলেট উদ্বোধনে সোহেল খান

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ভাই সালমান খান হয়তোবা কখনো সুযোগ পেলে বাংলাদেশের এই আউটলেটটি দেখতে আসবেন।’

উল্লেখ্য, অসহায় মানুষের পাশে দাঁড়াতে ২০১২ সালে যাত্রা শুরু করে সালমান খানের চ্যারিটি সংস্থা ‘বিয়িং হিউম্যান’। পোশাক বিক্রির একটা নির্দিষ্ট লভ্যাংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য।

ভারতের মুম্বাইয়ে শুরু করা ‘বিয়িং হিউম্যান’ এর এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ শতাধিক আউটলেট রয়েছে। এ ছাড়া তাদের বিশ্বব্যাপী ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে।