উত্তরায় প্রশাসক ও এমপির ওপর হামলা
ছবি: সংগৃহীত

উত্তরা উত্তরখানের রাজাবাড়ি এলাকায় ডিএনসিসির এসটিএস কেন্দ্র করে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টস মালিকপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য।

হামলায় ১৫ পরিচ্ছন্নতাকর্মী আহত

উত্তরায় প্রশাসক ও এমপির ওপর হামলা

ডিএনসিসি সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজাবাড়ি এসটিএসে কার্যক্রমে বাধা দেয় গার্মেন্টস মালিকপক্ষের লোকজন। একপর্যায়ে অতর্কিত হামলায় ১৫ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। চারজনকে গুরুতর অবস্থায় উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন- মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে এলোপাতাড়ি গুলি

প্রশাসক ও এমপির ওপর ইটপাটকেল নিক্ষেপ

ঘটনার খবর পেয়ে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন ও পুলিশ ঘটনাস্থলে যান। সেখানে কথা বলতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে ঘটনায় কেউ আহত হননি।

গার্মেন্টস মালিকসহ ৩ জন গ্রেপ্তার

হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গার্মেন্টস মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ডিএনসিসি প্রশাসক জানান, সরকারি কাজে বাধা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।