রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “ক্লিন ঢাকা গ্রীণ ঢাকা” কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ ফজর মিরপুর এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

অভিযানের বিস্তারিত: পরিচ্ছন্নতা অভিযানটি মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয়ের মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকা থেকে শুরু হয়। এ সময় ডা. শফিকুর রহমান নিজের হাতে রাস্তা পরিষ্কার করে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। অভিযানে তার সাথে দলের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
আরো পড়ুন- “দল-মতের ঊর্ধ্বে উঠে সবার খেদমত করব”

জনসাধারণের প্রতি আহ্বান: কর্মসূচি চলাকালীন বিরোধী দলীয় নেতা বলেন, ঢাকাকে একটি আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সকলকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান।
উল্লেখ্য, রাজধানী জুড়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই কর্মসূচি পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।







