চুরি, ডাকাতি ও ছিনতাই এর অত্যাচারে দেশবাসী আজ অতিষ্ঠ। সামাজিক নিরাপত্তা-শৃঙ্খলা আজ খুবই করুণ। উত্তরাও এর ব্যতিক্রম নয়। দেশের মানুষ, সমাজের মানুষ আজ তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এ অবস্থা নতুন নয়। অতীতেও এসেছিলো।
৫ই আগস্ট পরবর্তী সময়ে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে গণপ্রতিরোধ গড়ে তোলা হয়েছিলো, আবারও সেই গণপ্রতিরোধ বাহিনী গড়ে তোলা সময়ের দাবি।
উত্তরাবাসীর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে “উত্তরা গণপ্রতিরোধ বাহিনী: সেক্টর ১২” নির্ঘুম রাত্রি যাপন করছে। সারারাত দল বেঁধে পেট্রোলিং এর মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে।
সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসুক। জনমানুষ নিরাপদে থাকুক এটাই “উত্তরা গণপ্রতিরোধ বাহিনী: সেক্টর ১২” এর মূল লক্ষ্য।
–নিউজ ডেস্ক







