জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের (জেএসকেএফ) ঢাকা বিভাগীয় কমিটির সদস্য সচিব এর দায়িত্ব পেলেন ইনিউজ আপ এর প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মহসীন।
গত ১লা জুন ২০২৩ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কে. এম. নূহু হোসাইন (মাসুদুন্নবী) এই ঘোষণা দেন।
সাংবাদিক সাইফুল ইসলাম ২০০৯ সালের ৩রা নভেম্বর জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করেন । যার সরকারী রেজিষ্ট্রেশন নম্বর- S- ৯১৬৮।সাইফুল ইসলাম বর্তমানে এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিক নির্যাতন রোধে পেশাগত দায়িত্ব পালনে, তথ্যবহ খবর সংগ্রহ প্রসার-প্রকাশে ও জেলা-উপজেলা প্রতিনিধিদের সম্মানী, মাসিক ভাতা, সকল সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের কল্যাণ ফান্ড, চিকিৎসা, মিথ্যা মামলা, হয়রানি মূলক মামলা নিরসনে কাজ করে আসছে।
উল্লেখ্য নব-নির্বাচিত সদস্য সচিব মোহাম্মদ মহসীন ২০০৫ সাল থেকে দৈনিক ভোরের কাগজ এর ফিচার প্রতিবেদক হিসেবে সাংবাদিকতায় যাত্রা শুরু করেন। এরপর দৈনিক সমকাল, দৈনিক যুগান্তর, পাক্ষিক টেলিভিশন,আনন্দআলো সহ বেশকিছু দৈনিক পত্রিকাতে কাজ করেন।
পরবর্তীতে তিনি এশিয়ান টিভি, দীপ্ত টিভি ও ডিবিসি নিউজ এর মতো জনপ্রিয় টিভি চ্যানেলেও কাজ করেন।
পাশাপাশি বাংলাবাজার নিউজ, ভিন্নবার্তা ডট কম ও ব্রেকিং২৪নিউজ অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাকালীন সময় থেকে সম্পাদকের দায়িত্বও পালন করেন।
বর্তমানে তিনি ইনিউজ আপ ডট কম ও রাজনীতি ২৪ ডট কম এর প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।







