তীব্র গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

তীব্র গরমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

দেশব্যাপী তীব্র গরমের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এ বন্ধ ঘোষণা করা হয়।

রোববার (৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।