মিরসরাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে আংশিক নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত ৯ জুলাই মিরসরাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এসোসিয়েশনের নির্বাহি পরিচালক মানারাথ আহাম্মদ চৌধুরী স্বাক্ষরিত কমিটির সভাপতি মনোনীত হন আরাফাত হোসাইন, সহ-সভাপতি অমিতাভ দাশ, শাহ নেওয়াজ, পিযুস কর্মকার, সাধারণ সম্পাদক মুন্না পাল, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম সাকিব, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হাছান, জাহিদ হোসাইন বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক কৌশিক চৌধুরী, আবু তালেব সামির, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম, হাছান মুরাদ, সহ-অর্থ সম্পাদক মোঃ রবি, দপ্তর সম্পাদক মো: ইমাম হোসেন, সহ-দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ শাকিল।
মানারাথ আহম্মদ চৌধুরী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি ও কারিগরি সহায়তায়। তারই ধারাবাহিকতায় মিরসরাইকে আগামীর রোল মডেল হিসেবে গড়ে তুলতে তরুন ইঞ্জিনিয়াররা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করি।
মিরসরাইয়ের সকল ইঞ্জিনিয়ারদেরকে নতুন কমিটির পাশে থেকে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।







