Home রাজনীতি বিআরপির মানবিক উদ্যোগ: ৫০০ ঠোঁট কাটা রোগীর বিনামূল্যে চিকিৎসা

বিআরপির মানবিক উদ্যোগ: ৫০০ ঠোঁট কাটা রোগীর বিনামূল্যে চিকিৎসা

264
0
বিআরপির মানবিক উদ্যোগ

মানবতার সেবায় এগিয়ে এলো বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)। মানুষের মুখে হাসি ফোটাতে তারা সারাদেশে ৫০০ জন ঠোঁট কাটা (ক্লেফট লিপ) রোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছে।

শুধু চিকিৎসাই নয়, রোগীদের যাতায়াত খরচও বহন করবে বিআরপি।বুধবার (২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিআরপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিআরপির মানবিক উদ্যোগ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরপির সারাদেশের নেতাকর্মী, সমর্থক ও ফেসবুক পেজের সকল শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ— যদি আপনার এলাকায় এমন কোনো অসহায় শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি থাকেন যিনি ঠোঁট কাটা সমস্যায় ভুগছেন, তাহলে দয়া করে তাদের এই চিকিৎসা সুবিধার তথ্য জানান। এই উদ্যোগের মাধ্যমে অসহায়দের মুখে নতুন করে হাসি ফিরিয়ে আনাই বিআরপির লক্ষ্য।

আগ্রহী রোগীদের নামের তালিকা আগামী ৪ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা:
রশনী মহল, বাড়ি-০৩, রোড-০৫, নিকেতন, ঢাকা-১২১২।