Home বাংলাদেশ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

242
0
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান তিনি।

যুক্তরাষ্ট্র প্রবাসী একমাত্র কন্যা সিমিন হুদা দেশে এলে মরহুমের জানাজা এবং দাফন সম্পন্ন হবে। তার মরদেহ রাজধানীর একটি হাসপাতালে রাখা হয়েছে।

২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এটিএম শামসুল হুদা। নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে তার নেতৃত্বাধীন কমিশন।