Home অপরাধ পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার : পুলিশ

পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার : পুলিশ

100
0
পলাতক দুই জঙ্গি
পলাতক দুই জঙ্গি মইনুল ও আবু সাইদ।

রাজধানীর আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মনজুর রহমান রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার বেলা ১২টার দিকে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই জঙ্গি নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে বিশেষ ধরনের স্প্রে করে পালিয়ে যান।

পলাতক জঙ্গিরা হলেন মো. মইনুল ও আবু সাইদ। তারা জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

দুই জঙ্গির আদলত থেকে পালানোর খবরে সব আদালতের নিরাপত্তা জোরদার করার নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই জঙ্গিকে ধরতে রাজধানীসহ বিভিন্ন স্থানে ঘটনার পরপরই চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে। চলছে অভিযান।

রাজধানীর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান ২০১৫ সালের ৩১ অক্টোবর জাগৃতির কার্যালয়ে খুন হয়েছিলেন প্রকাশক ফয়সল আরেফিন দীপন।

দীপন হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি সব আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ