Home ক্যাম্পাস ও শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সতর্ক পাহারায় ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সতর্ক পাহারায় ছাত্রলীগ

419
0
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ছবিঃ প্রবা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সতর্ক পাহারা দিচ্ছে ছাত্রলীগ। আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে সামনে রেখে সরকার দলীয় ছাত্র সংগঠনটি এই সতর্ক অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে বের হন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন তারা। এ সময় তাদেরকে ছাত্রদল ও বিএনপিকে হুঁশিয়ারী দিয়ে নানা স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, ‘সমাবেশের নামে বিএনপির যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রলীগ রাজপথে থাকবে।’

হুঁশিয়ারী দিয়ে ঢাবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গতকাল রাত ১টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে ‘বিএনপি-জামাতের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্রসমাজ’ লিখে পোস্ট করেন।

আজ সকালে ছাত্রলীগের হল ইউনিট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের ক্যাম্পাসে শোডাউন দিতে দেখা যায়।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ