ডিবি
banner

জনগণ সচেতন হলেই অপ্রীতিকর সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমাদের ডিবির নাম ব্যবহার করে অনেককেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়।

কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে নিশ্চিত হবেন।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না উল্লেখ করে ডিবি প্রধান বলেন, আপনারা আমাদের কাছে আসলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা নিয়েছি। যাদের গ্রেপ্তার করেছি আমরা তাদের রিমান্ডে আনছি। যাতে এদের সঙ্গে আর কারা কারা জড়িত তা শনাক্ত করা যায়।

সূত্রঃ ভোরের কাগজ