Home বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা; দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা; দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার

256
0
শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলাকে অপ্রীতিকর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপের সময় তিনি এ দুঃখপ্রকাশ করেন।

কমিশনার সাজ্জাত আলী বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও জানান, এই ঘটনার তদন্তের জন্য আগামীকাল একটি কমিটি গঠন করা হবে।

ডিএমপি কমিশনার জানান, রংপুরের ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে তিনি এ ঘটনায় আগেই যোগাযোগ করেছেন। ওই ঘটনার জন্য একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে এবং জিডির আসামিকে ধরার বিষয়ে রংপুর পুলিশের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে।

এ সময় শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবি জানান।

সূত্রঃ ইত্তেফাক