UKHS94

আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত UKHS94 এর ৪র্থ বর্ষপূর্তী ও মিলনমেলার উদযাপন সম্পন্ন হলো।

ukhs94

মিরপুরের সুদৃশ্য রেষ্টুরেন্ট দি ডাইনিং লাউঞ্জ মিরপুর রুফটপে গতকাল ২৪ ফেব্রুয়ারী ২০২৩ একঝাঁক বন্ধুদের ও তাদের সন্তানদের উপস্থিতিতে উক্ত মিলন মেলা পরিণত হয় আনন্দমেলায়।

ukhs94

 

অনেকেই স্কুল পেরোবার ২৭ বছর পর মিলিত হয় এই মিলন মেলায় এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে সবাই শৈশবে ফিরে যায়।

ukhs94

দি ডাইনিং লাউঞ্জ মিরপুর রুফটপের মজার খাবার এই আয়োজনকে আরো পরিপূর্ণতা এনে দেয়।

ukhs94

স্মৃতি হিসেবে অংশগ্রহণকারী সকলকে একটি সুন্দর ও আকর্ষনীয় উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য UKHS94 ফেসবুক গ্রুপ ২০১৮ সালে গঠিত হয়। আজকের আয়োজনের মধ্য দিয়ে ৪বছর শেষ করে ৫ম বছরে পা রাখলো ৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত  UKHS94 ।