Home আন্তর্জাতিক থাইল্যান্ডে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

থাইল্যান্ডে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

170
0
থাইল্যান্ডে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৭ জনের মৃত্যু এবং আহত হয়েছেন আরো অনেকে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে দেশটির রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে সুফান বুরি প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর আল-জাজিরার।

সেখানকার প্রাদেশিক গর্ভনর জানায়, এখন পর্যন্ত কোন জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তাদের সহায়তা করতে একটি আদেশও জারি করেছেন।

এর আগে, ২০২২ সালে এই কারখানায় বিস্ফোরণে একজন শ্রমিক নিহত হন।

সূত্রঃ ভোরের কাগজ