Home বিনোদন এক মাসেরও বেশী সময় ধরে আইসিইউতে অভিনেতা মাহমুদ সাজ্জাদ

এক মাসেরও বেশী সময় ধরে আইসিইউতে অভিনেতা মাহমুদ সাজ্জাদ

532
0

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহমুদ সাজ্জাদ। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে তার।

গত ১ সেপ্টেম্বর এই অভিনেতা সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্টসহ বেশ কিছু শারীরিক সমস্যার কারণে গত মাসের শুরুতে এই অভিনেতাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে ভর্তি করা হয়।

ভাইয়ের জন্য দোয়া চেয়ে ম হামিদ সংবাদমাধ্যমকে বলেন, মাহমুদ সাজ্জাদ করোনা মুক্ত হয়েছিল। তারপর শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে জনপ্রিয় এই অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন। তার ছোট ছেলে তানজিম মাহমুদ অঞ্জন বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। মাহমুদ সাজ্জাদ প্রথম অভিনয় করেন জহির রায়হানের ‘সংসার’ সিনেমায়।

তিনি পরিচিতি পেয়েছেন খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, আজিজ আজহারের ‘চোখের জলে’ সিনেমায় অভিনয় করে।তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’।