Home বাংলাদেশ এক বছরে আলোচনায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র

এক বছরে আলোচনায় মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র

170
0

এক বছর মেয়াদে মিরসরাই উপজেলাজুড়ে আলোচনায় এসেছেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। ২০০০ সালে যাত্রা শুরু হওয়া এই পৌরসভার গত বছরের ২৪ মার্চ দায়িত্ব নেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পৌরসভার উন্নয়নে নিয়েছেন নানা জনহিতকর উদ্যোগ।

তিনি যেসকল কাজ সম্পন্ন করে আলোচনায় রয়েছেন তম্মধ্যে অন্যতম ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ, মাংস বাজারের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া।

এছাড়া অন্যতম কাজের মধ্যে রয়েছে দীর্ঘদিন অবহেলিত বারইয়ারহাট পৌরসভা ভবন চালুকরণ, মাইক্রো স্ট্যান্ড মসজিদ নির্মাণ, বাস স্ট্যান্ড, মোটরসাইকেল পার্কিং জোন, সবজিবাজার শৌচাগার নির্মাণ, আধুনিক সবজি সেট নির্মাণ, পৌরমার্কেট নির্মাণ, নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে অসহায় নারীকে বসতঘর নির্মাণ, মশক নিধন কর্মসূচী, বারইয়ারহাট কলেজ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন খনন, করোনাকালীন ফ্রি অক্সিজেন সেবা, লাইটিং, বৈজ্য ব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেললাইনে অবৈধ সবজিদোকান উচ্ছেদ, মাস্ক বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান।

তিনি গত বছরের আগস্ট মাসে ২০২১-২২ অর্থ বছরের ৫৯ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৩’শ টাকার ঘোষিত বাজেটে অগ্রাধিকার দিয়েছেন ড্রেনেজ, বাস টার্মিনাল, ময়লা আবর্জনার জন্য ডাম্পিং স্টেশনসহ অসংখ্য প্রকল্প। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে পৌরসভার রাজস্ব খাতে যোগ হয়েছে নতুন মাত্রা। রাজস্ব প্রদানে বিমুখ পৌরবাসী থেকে এর মধ্যে আগস্টে ৩৮ লাখ, সেপ্টেম্বরে ৪৮ লাখ ও অক্টোবরে ৩৮ লাখ টাকা আদায় করা হয়েছে। পৌর এলাকার লাইটিং ব্যবস্থার উন্নীতকরণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের শীঘ্রই প্রকল্প চালু হবে। চিনকি আস্তানায় আলাদা করে গাড়ির টার্মিনাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে, পৌর সদরে প্রাথমিক বিদ্যালয় না থাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেয়র রেজাউল করিম বলেন, দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হলো, এই স্বল্পসময়ে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে পৌরসভার উন্নয়নের জন্য অকাতরে কাজ করে গেছি। আমার নির্বাচনী যেসব প্রতিশ্রæতি ছিল সেগুলো অতীব গুরুত্ব দিয়েছি। স্বল্প সময়ে বারইয়ারহাট পৌরবাসী ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সার্বিক সহযোগিতায় নির্বাচনী প্রতিশ্রæতির অনেকাংশ সম্পন্ন করেছি। আমি আশা করছি আমার নির্বাচনী প্রতিশ্রুতির সবগুলো আমার বাকি মেয়াদে সম্পন্ন করতে সক্ষম হবো।