Home বাংলাদেশ মিরসরাইয়ের করেরহাটে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন

মিরসরাইয়ের করেরহাটে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন

214
0

সারা দেশের ন্যায় মিরসরাইয়ে আজও প্রায় দুই হাজার পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন।

করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা।

ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সার্বিক তত্ত্বাবধানে এই সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শহিদুল্লাহ, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউপি সদস্য মাঈন উদ্দিন, ইউপি সদস্য বেলাল হোসেন সহ অন্যান্যরা।

পণ্য কিনতে আসা কয়েকজন গ্রাহক অভিযোগ করে বলেন, ন্যায্য মূল্যের পণ্য কিনতে পেরে খুশি কিন্তু টাকা দিয়ে পণ্য কিনতে এসেও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ডিলাররা ঠিক সময়ে না এসে আমাদেরকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছে। আমরা যেন আরও সহজলভ্য ভাবে এ পণ্য ক্রয় করতে পারে সেদিকে কর্তৃপক্ষ সুদৃষ্টি রাখবেন বলে আশা করছি।

চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম প্রশংসনীয়। মিরসরাইয়ের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং তার সুযোগ্য পুত্র মাহবুব রহমান রুহেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।