রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের পদত্যাগ

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে তিনি নিজের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

পদত্যাগের বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি আক্ষেপ ও অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, ‘এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান (আমি অসুস্থ, তাই এটি সম্পন্ন হয়েছে)।’

জাতীয় সংসদে স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের এই খবর নিশ্চিত হওয়ার পরপরই জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের ঐতিহাসিক শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী সাংবিধানিক আইনি প্রক্রিয়া সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হতে পারে। স্পিকার নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধি এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

রাষ্ট্রপতির এই পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ও রাষ্ট্র পরিচালনায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।