Home স্পোর্টস নাসিরাবাদে ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ‘পদ্মা’, ট্রফি দিলেন এসপি আমিরুল

নাসিরাবাদে ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ‘পদ্মা’, ট্রফি দিলেন এসপি আমিরুল

175
0
নাসিরাবাদে ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সিনিয়র সিটিজেনস ক্লাব ও সোসাইটি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ‘পদ্মা’ ফুটবল দল।

সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় সোসাইটি ক্লাব মাঠে এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘কর্ণফুলী’ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘পদ্মা’ দল। রানার্স আপ ট্রফি গ্রহণ করে কর্ণফুলী দল। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুটি দল হলো ‘মেঘনা ফুটবল টিম’ ও ‘যমুনা ফুটবল টিম’।

নাসিরাবাদে ফুটবল টুর্নামেন্ট

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম-এর। তবে তিনি জরুরি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায়, তাঁর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন উপ–পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপ–পুলিশ কমিশনার  (এসপি) আমিরুল ইসলাম বলেন,

“খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।”

তিনি সিএমপি কমিশনারের পক্ষ থেকে আয়োজকদের এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নাসিরাবাদে ফুটবল টুর্নামেন্ট

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. সুলতান আহমেদ। তিনি বলেন, “প্রবীণ ও নবীনদের এই মিলনমেলা আমাদের সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে।”

সোসাইটি ক্লাব মাঠ প্রাঙ্গণ এদিন এলাকাবাসী ও দর্শকদের উল্লাসে মুখরিত ছিল। ট্রফি বিতরণের মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

চট্টগ্রাম প্রতিনিধি | ৮ ডিসেম্বর, ২০২৫