ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবকটি পদের প্রার্থীরাই বিনা ভোটে তথা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন এই কমিটিতে সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির ফলাফল ঘোষণা করেন।

আরো পড়ুন- সময় টিভি অফিসে উত্তেজনা: জুবায়ের বনাম জুবায়ের, দখলের নেপথ্যে কারা?

পূর্ণাঙ্গ কমিটির তালিকা

১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন:

  • সভাপতি: আল-আমিন তালুকদার (এখন টেলিভিশন)
  • সহ-সভাপতি: মাসউদুল আলম (বাংলাভিশন)
  • সাধারণ সম্পাদক: অলোক সাহা (মাছরাঙা টেলিভিশন)
  • যুগ্ম-সাধারণ সম্পাদক: রতন আচার্য (চ্যানেল ২৪)
  • কোষাধ্যক্ষ: জহুরুল ইসলাম জলিল (আরটিভি)
  • দপ্তর সম্পাদক: বরকত হোসেন মৃধা (এসএ টিভি)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মইনুল হক লিপু (এটিএন নিউজ)
  • ক্রীড়া সম্পাদক: সাইফুল ইসলাম (নাগরিক টিভি)
  • কার্যনির্বাহী সদস্য: দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহিদুল আলম (জি টিভি)।

বিনা ভোটে নির্বাচনের প্রেক্ষাপট

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৭ মে মনোনয়নপত্র বিতরণ, ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল।

আগামী ২০ মে ভোটগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও, প্রতিটি পদের বিপরীতে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটের আর প্রয়োজন হয়নি। সংগঠনটির মোট ২২ জন ভোটারের সর্বসম্মতিক্রমে এবং যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে আজ বিজয়ীদের নাম ঘোষণা করে।

এদিকে নবগঠিত এই কমিটিকে ঝালকাঠির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সূূত্র: এনটিভি