Home রাজনীতি নির্বাচন ঘিরে বহিষ্কারের কবলে সাজু: বিএনপি থেকে চূড়ান্ত বিদায়

নির্বাচন ঘিরে বহিষ্কারের কবলে সাজু: বিএনপি থেকে চূড়ান্ত বিদায়

125
0
বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বহিষ্কৃত হলেন দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু

দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে এস এ সিদ্দিক সাজুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, বহিষ্কৃত সাজু ঢাকা-১৪ আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য প্রয়াত এস এ খালেকের পুত্র। মাত্র দুদিন আগেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন। তবে সেই সাক্ষাতের পরপরই তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে তাকে দল থেকে সম্পূর্ণরুপে বিচ্ছিন্ন করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর