সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা না হলে অনেকের দিনটাই যেন মাটি হয়ে যায়। ইংরেজিতে একে ‘ব্ল্যাক টি’ বললেও আমাদের কাছে এটি প্রিয় ‘রং চা’ বা ‘লাল চা’। কেউ আদা-তেজপাতা দিয়ে আয়েশ করে খান, আবার কেউ গরমে বরফ মিশিয়ে বানিয়ে নেন ‘আইসড টি’। কিন্তু এই লাল চা কি কেবল স্বাদের জন্যই জনপ্রিয়, নাকি এর স্বাস্থ্যগুণও আছে?

গবেষণা বলছে, চিনি ছাড়া লাল চা শরীরের জন্য এক অনন্য মহৌষধ। আসুন জেনে নেই লাল চায়ের চমৎকার কিছু উপকারিতা:

১. অ্যান্টি-অক্সিডেন্টের খনি

অনেকেই অ্যান্টি-অক্সিডেন্টের জন্য গ্রিন টি-এর ওপর ভরসা করেন। তবে লাল চাও কিন্তু কোনো অংশে কম নয়। এতে থাকা পলিফেনল এবং অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বহুগুণ। এটি সহজলভ্য হওয়ায় সহজেই প্রতিদিনের তালিকায় রাখা যায়।

২. হজমশক্তি বৃদ্ধি ও ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস

অনেকে ভাবেন খালি পেটে চা খেলে বদহজম হয়। তবে চিনি ছাড়া লাল চা উল্টো কাজ করে। এটি খাদ্যনালীতে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

লাল চায়ের উপকারিতা

৩. চোখের গ্লুকোমা প্রতিরোধ

গবেষণার এক চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, প্রতিদিন অন্তত একবার লাল চা খেলে গ্লুকোমার মতো চোখের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ৭৫ ভাগ কমে যায়। চায়ের নিউরো-প্রোটেক্টিভ কেমিক্যাল চোখের অপটিক নার্ভকে সুরক্ষিত রাখে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

৪. হার্ট চাঙ্গা রাখে ও স্ট্রেস কমায়

নিয়মিত লাল চা পান করলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা হ্রাস পায়। এছাড়া এক কাপ চা মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে মানসিক চাপ বা স্ট্রেস কমিয়ে দেয় নিমেষেই।

৫. ওজন কমানো ও ত্বকের উজ্জ্বলতা

যারা ওজন কমাতে চাচ্ছেন, তাদের জন্য চিনি ছাড়া লাল চা আদর্শ পানীয়। এটি শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়, যা দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের সজীবতা ধরে রাখতে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখতেও কার্যকরী।

1 COMMENT

Comments are closed.