Home স্পোর্টস মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগীতায় ৩য় শফিকুল ইসলাম সজীব

মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগীতায় ৩য় শফিকুল ইসলাম সজীব

346
0
মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগীতায় ৩য় শফিকুল ইসলাম সজীব

মিস্টার ঢাকা শরীর গঠন প্রতিযোগিতায় মেন্স বডিবিল্ডিং বিভাগে  ৩য় হয়েছেন তরুণ বডিবিল্ডার শফিকুল ইসলাম সজীব।

চ্যাম্পিয়ন হয়েছে জিম জোন ঢাকা। রুশলান স্টুডিও, ওয়ালটন, বাংলাদেশ জিম মালিক সমিতি ও শাহ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় রোববার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হয় তিন দিনব্যপী প্রতিযোগিতা।

মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগীতায় ৩য় শফিকুল ইসলাম সজীব
ছবিঃ সংগৃীত

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম, রুশলান হোসেন, ইলিয়াস মিয়া, কাউন্সিলর সারোয়ার হোসেন আলো এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম নাঈম উপস্থিত ছিলেন।

মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগীতায় ৩য় শফিকুল ইসলাম সজীব
তরুণ বডিবিল্ডার শফিকুল ইসলাম সজীব

 

তিন বিভাগে ১১টি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত হয়েছে মিস্টার ঢাকা ওপেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের আয়োজনে প্রতিযোগিতায় মেন্স বডিবিল্ডিং বিভাগে ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫ ও ঊর্ধ্ব ৮৫, মাস্টার বডিবিল্ডিং বিভাগে ওপেন ক্যাটাগরি এবং মেন্স ফিজিক বিভাগে ১৬৬, ১৭০ ও ঊর্ধ্ব ১৭০ সেমি. ইভেন্ট ছিলো।