Home দুর্ঘটনা কল্যাণপুরের বস্তিতে আগুন

কল্যাণপুরের বস্তিতে আগুন

176
0

রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২০ মার্চ) রাত ৮টা ৪৯মিনিটে বস্তিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর ফরহাদ জানান, রবিবার ৮টা ৪৯মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে  ১৩টি ইউনিট ।