সংকীর্ণ মন-মানসিকতা পরিহার করে বিনয়ী, সাহসী ও নীতি-আদর্শে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। তাদের ভাষায়, সংকীর্ণ মানসিকতা নিয়ে কখনো নেতৃত্বের আসনে বসা যায় না।
কর্মীরা যদি বিনয়, হিম্মত, নীতি-আদর্শে অবিচলতা ও উদারতা – এই চারটি গুণ অর্জন করতে পারে, তাহলে আগামীর নেতৃত্ব তাদের হাতেই আসবে বলে মন্তব্য করেন তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর খিলক্ষেতস্থ আল-কাসিম মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ, আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসা শাখার আয়োজনে অনুষ্ঠিত তরবিয়তী ইজতেমায় এসব কথা বলেন নেতৃবৃন্দ।

প্রতিকূলতা মোকাবিলা করেই এগোতে হবে
নেতৃবৃন্দ বলেন, জীবনের পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কটু কথা শুনতে হয়, সহ্য করতে হয় সমালোচনাও। এসব মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তারা।
তাদের ভাষায়, দুনিয়া মূলত প্রতিযোগিতার জায়গা, তাই এই প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেকে সর্বদিক থেকে যোগ্য করে গড়ে তুলতে হবে, আকিদা, আমল ও আখলাক – প্রতিটি ক্ষেত্রেই অর্জন করতে হবে দক্ষতা।
যুব জমিয়তের নতুন কমিটিকে সংবর্ধনা
অনুষ্ঠানে যুব জমিয়ত বাংলাদেশের নবনির্বাচিত কমিটিকে সম্মাননা ক্রেস্ট, জমিয়তের পতাকা এবং সংগঠনের প্রতীক খেজুরগাছের প্রতিকৃতি সম্বলিত ক্যানভাস প্রদান করেন ক্যাম্পাস শাখার দায়িত্বশীলরা।
যারা বক্তব্য রাখলেন অনুষ্ঠানে
যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা ইসহাক কামালের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই তরবিয়তী ইজতেমায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মাসউদুল করীম এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি ও সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসাইন, আর বিশেষ বক্তা হিসেবে ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম।
আরো পড়ুন- সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে

অনুষ্ঠান পরিচালনা ও অতিথিবৃন্দ
ছাত্রনেতা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সালমান রাহিব ও সামুরা বিন মুহসিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও খিলক্ষেত থানা সভাপতি মাওলানা নূরুল ইসলাম কাসেমী,
- যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ,
- যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালীম মাহফুজ ও মাওলানা মুকতাদির আহমদ।
এছাড়া খিলক্ষেত থানা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াজেদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি ফজলে এলাহী নোমান, ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান নাঈম, উত্তরের সহ-সাধারণ সম্পাদক জুল হক তালুকদার ও দফতর সম্পাদক ওসামা বিন উবায়দুল্লাহও উপস্থিত ছিলেন।
মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি
ঢাকার বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধিরা এই তরবিয়তী ইজতেমায় অংশগ্রহণ করেন। সবশেষে খিলক্ষেত থানা জমিয়তের সভাপতি মাওলানা নূরুল ইসলাম কাসেমীর মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।













