মিরসরাই প্রেসক্লাব দ্বিবার্ষিক সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে মিরসরাই প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা, প্রীতি সম্মিলন ও নতুন কমিটি গঠন। এতে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের সরাসরি ভোটে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের প্রতিনিধি এম মাঈন উদ্দিন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আরটিভির প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু।

প্রথম অধিবেশন ও অডিট উপস্থাপন

ক্লাবের সদস্য হাফেজ জাবেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাধারণ সভার প্রথম অধিবেশন শুরু হয়। আহ্বায়ক এনায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে এতে বিদায়ী সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং আর্থিক প্রতিবেদন দেন বিদায়ী কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন। এ ছাড়া ক্লাবের অডিট প্রতিবেদন উপস্থাপন করেন এম আনোয়ার হোসেন।

মুক্ত আলোচনা পর্বে নতুন সদস্য অন্তর্ভুক্তকরণসহ সংগঠনের নানা বিষয়ে মতামত দেন সাধারণ সদস্যরা। প্রথম অধিবেশনের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান।

‘দল-মতের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান’

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।”

আরো পড়ুন- মিরসরাইয়ে প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান।

উপস্থিত অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ক্লিফটন গ্রুপের সিইও এমডি মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক দেব দুলাল ভৌমিক।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-

  • চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন
  • জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় নেতা আ.ক.ম জান্নাতুল করিম খোকন
  • ছাগলনাইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন
  • উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর
  • সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ
  • মিরসরাই সমিতির সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ
  • বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন
  • উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন
  • মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ আফছার উদ্দিন
  • ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম
  • মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির
  • সাবেক আমীর নুরুল করিম
  • জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী

সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।