প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার ও ইউএনবির প্রাক্তন সম্পাদক মাহফুজুর রহমান বলেছেন, ‘শুদ্ধ সাংবাদিকতাই হবে সাংবাদিকদের কাজ। সঠিক সময়ে সঠিক কাজটি করা। সাধারণ মানুষের সাংবাদিকদের উপর যে প্রত্যাশা তা পূরণ করতে হবে। মানুষ সাংবাদিকের কাছ থেকে অনকে কিছু আশা করে।’
সোমবার (২৩ মার্চ) সকালে মিরসরাই প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মিরসরাই সরকারি উচ্চ বিদ্যালয় মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করেছেন অতিথিরা। মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নজরুল গবেষক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, সাবেক কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার চট্টগ্রাম ব্যুরো চিফ এনায়েত হোসেন মিঠু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আজহার মাহমুদ, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াজি উল্লাহ, কামাল উদ্দিন বিটু, মীর হোসেন, সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, শাহাদাৎ হোসেন চৌধুরী, দিদারুল আলম।
এসময় মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূইয়াঁ, সদস্য আশরাফ উদ্দিন, সদস্য এডভোকেট নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়, অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, মেহরাজ হোসেন, জাবেদ ভূইয়াঁ, শিহাব উদ্দিন শিবলু ও শাখাওয়াত হোসেন সাকিব।











