বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিউজিল্যান্ড
Photo credits: FIFA via Getty Images

স্পোর্টস ডেস্ক | ঢাকা

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ রাউন্ডে গোল উৎসব করেছে পরাশক্তিরা। ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘জি’র শীর্ষস্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। এই হারের মাধ্যমে আসর থেকে বিদায় ঘটল ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি নিউজিল্যান্ডের (অল হোয়াইটস)।

বেলজিয়ামের গোল উৎসব

ম্যাচের ২৮ মিনিটে লেয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে খাতা খোলে বেলজিয়াম। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন এই ফরওয়ার্ড। এরপর কেভিন ডি ব্রুইনা ব্যবধান ৩-০ করেন। ম্যাচের ৮৪ মিনিটে নিউজিল্যান্ডের এলিজা জাস্ট একটি গোল শোধ করলেও মাত্র ৯০ সেকেন্ডের মাথায় মাঠে নেমেই প্রথম টাচে গোল করেন বেলজিয়ামের রোমেলু লুকাকু।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিউজিল্যান্ড
Photo credits: FIFA via Getty Images

শেষ মুহূর্তে আলেক্সিস সেলেমেকার্স গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় রেড ডেভিলসদের। এই গ্রুপের অন্য ম্যাচে ইরানের সাথে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেছে মিশর।

কেপ ভার্দের ঐতিহাসিক রূপকথা, উরুগুয়ের বিদায়

দিনের সবচেয়ে বড় চমক দেখিয়েছে পুচকে দেশ কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’ এর ম্যাচে সৌদি আরবের সাথে ০-০ গোলে ড্র করে তারা। আসরে টানা তিন ম্যাচে ড্র করে অপরাজিত থেকে গ্রুপ রানার্স-আপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্লু শার্কসরা।

অন্য ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে স্পেন। স্পেনের পক্ষে জয়সূচক গোলটি করেন অ্যালেক্স বােনা। ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো সুয়ারেজ-কাভানিদের উত্তরসূরি উরুগুয়েকে। নকআউটে এখন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতিহাস গড়া কেপ ভার্দে।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিউজিল্যান্ড
Photo credits: FIFA via Getty Images

উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্সের দাপট

গ্রুপ ‘আই’ এর ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অন্যতম ফেভারিট ফ্রান্স। ফরাসি তারকা উসমান দেম্বেলে প্রথমার্ধেই ২৫ মিনিটের ঝড়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক তুলে নেন। শেষ মুহূর্তে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন দেজিরে দুয়ে। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পা রাখল ফরাসিবাহিনী। এই গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেনেগাল।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ নিউজিল্যান্ড
Photo credits: FIFA via Getty Images

এক নজরে ম্যাচের ফলাফল:

গ্রুপম্যাচফলাফল
Group Gবেলজিয়াম ৫ – ১ নিউজিল্যান্ডবেলজিয়াম গ্রুপ সেরা
Group Gমিশর ১ – ১ ইরানমিশর নকআউটে
Group Hস্পেন ১ – ০ উরুগুয়েউরুগুয়ে বিদায়
Group Hকেপ ভার্দে ০ – ০ সৌদি আরবকেপ ভার্দের ইতিহাস
Group Iফ্রান্স ৪ – ১ নরওয়েদেম্বেলের হ্যাটট্রিক
Group Iসেনেগাল ৫ – ০ ইরাকসেনেগালের বড় জয়

সূত্রঃ ওশেনিয়া ফুটবল