বীমা : মানুষের জীবন ও সম্পদ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও সম্ভাব্য বিপদ মোকাবেলা করার হাতিয়ার হিসেবে নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের বিনিময়ে অপরপক্ষ কর্তৃক উক্ত নিশ্চয়তা ও ঝুঁকি গ্রহণ এবং ক্ষতিপূরণের অঙ্গীকারকেই বীমা বলে।

বীমা বিবর্তনের ইতিহাস

  • বীমা ক্রমবিকাশ লাভ করে ১৪০০ সাল থেকে
  • বীমার অগ্রযাত্রা শুরু হয় নৌ বীমার মাধ্যমে
  • পৃথিবীতে সর্বপ্রথম নৌ-বীমা ব্যবসায়ের উৎপত্তি হয়। এরপর আসে অগ্নিবীমা ও সবার পরে জীবন বীমা
  • ইউরোপীয় বণিকরা প্রথম দিকে সমবায় সংস্থার মাধ্যমে বীমা ব্যবস্থার প্রচলন করেন
  • উপমহাদেশে ১৯২৮ সালে The Indian Insurance Companies Act নামে সর্বপ্রথম বীমা আইন প্রণীত হয় (সংশোধিত ও পরিমার্জিত হয় ১৯৩৮ সালে)
  • ১ম সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ বীমা সংগঠন- ASPA (Amicable Society for Perpetual Assurance)

 

বাংলাদেশে বীমা বিবর্তনের ইতিহাস

  • বাংলাদেশে প্রচলিত বর্তমান বীমা আইন- ২০০৯ সালের (পূর্বে ১৯৩৮ সালের বীমা আইন প্রচলিত ছিল)
  • বর্তমানে বীমা কোম্পানি- অর্থ মন্ত্রণালয়ের অধীনে (পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল)
  • বাংলাদেশে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ পাস করা হয়- ২০০৮ সালে
  • নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০০৯’ পাস হয়
  • বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IRA) – এর পূর্ব নাম ‘বীমা অধিদপ্তর’
  • বীমা প্রতিষ্ঠান : ফাস্ট লিজ ইন্টারন্যাশনাল লিঃ-এর বর্তমান নাম- ফাস্ট লিজ ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ
  • বাংলাদেশে ৬২টি বীমা কোম্পানি রয়েছে।

এর মধ্যে ২টি সরকারি (জীবন বীমা ও সাধারণ বীমা) ৬০টি বেসরকারি (১টি বিদেশি- আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি)

  • বাংলাদেশে জীবন বীমার জন্য শুধু জীবন বীমা কোম্পানি কাজ করে বাকি অন্য সব ধরনের বীমা (অগ্নিবীমা, নৌবীমা, মটরযান বীমা, দুর্ঘটনা বীমা ইত্যাদি)-এর জন্য সাধারণ বীমা কোম্পানি কাজ করে থাকে
  • সাধারণ বীমা (জেনারেল ইন্স্যুরেন্স)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে- নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
  • বেসরকারি খাতে বীমা কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়- ১৯৮৪ সাল থেকে

 

বীমার অপরিহার্য উপাদান

 

 

 

বীমার প্রকারভেদ

 

 

এক নজরে কতিপয় বীমার উৎপত্তিস্থল

 

বীমা

উৎপত্তি

অগ্নি বীমাযুক্তরাজ্য
বেকার ও স্বাস্থ্যহানি বীমাযুক্তরাজ্য (১৯১১)
রপ্তানি বীমাযুক্তরাজ্য (১৯১৮)
শস্য বীমাজার্মানি (১৯৪০)
ডাক জীবন বীমাভারতীয় উপমহাদেশ (১৯৭২)
গোষ্ঠী বীমাযুক্তরাষ্ট্র (১৯১১)

 

বিবিধ বীমা

১.দুর্ঘটনা বীমা : আকস্মিক কোন দুর্ঘটনাজনিত ক্ষয়-ক্ষতি বা আর্থিক ক্ষতির বিরুদ্ধে যে বীমা করা হয়।

ক. ব্যক্তিগত দুর্ঘটনা বীমা
খ. সম্পত্তি দুর্ঘটনা বীমা
গ. দায় বীমা

 

২.পুনঃবীমা : বীমাকারী বা বীমা কোম্পানি তার ঝুঁকি আংশিক পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোন বীমা কোম্পানির উপর অর্পণ করলে তাকে পুনঃবীমা বলে।

 

৩.দ্বৈত বীমা : কোন সম্পত্তি বা জীবন একাধিক বীমাকারীর নিকট বীমা করা হলে তাকে দ্বৈত বীমা বলে।

তথ্য সূত্রঃ edpdbd.org